মাগুরার সেই শিশুর পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

মাগুরা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৫:১১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫:১১

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত সেই শিশুর পরিবারকে ঈদ উপহার পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৭ মার্চ) সকালে তার গ্রামের বাড়িতে পাঠানো উপহারসামগ্রী পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্যসামগ্রী এবং কিছু নগদ টাকা। এ সময় মিডিয়ার মাধ্যমে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে হত্যাকারীদের বিচার চান সেই শিশুর মা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে ৭ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

/কেএইচটি/
সম্পর্কিত
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি