‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পুলিশে সোপর্দ, মোটরসাইকেলে আগুন

মাগুরা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ২২:৪১আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২২:৪১

মাগুরায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মোল্যা নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। পরে ওই যুবকের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ‘মাগুরা জেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল চলার সময় এক যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় কয়েকজন তাকে ধাওয়া করেন। কিছুক্ষণ পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত রাণী সুজ দোকান থেকে ইউসুফ মোল্যাকে আটক করা হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। ইউসুফ সদর উপজেলার জুইতারা গ্রামের আহমদ হোসেনের ছেলে। এ ছাড়া বিক্ষোভকারীরা ইউসুফের ব্যবহৃত পালসার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকে সামনে এনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

ইউসুফের বাবা আহমদ হোসেন মোল্যা বলেন, ‘ইউসুফ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত ইলেকট্রিক দোকানে কাজ করে। সে কোনও রাজনীতির সঙ্গে জড়িত নয়। হঠাৎ করে কিছু যুবক এসে তাকে ঘেরাও করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর মধ্যে ইউসুফের মোটরসাইকেলটি নিয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের গেটে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের