চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যার দায়ে মামলা, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ০০:৫৪আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০০:৫৪

চুয়াডাঙ্গা জেলার কুডুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে মেছো বিড়াল হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় মো. আলমগীর হোসেন (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবেশ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মার্চ বিকালে মানিকদোয়া রাস্তার পাশে আলমগীর হোসেন টেটাবিদ্ধ করে একটি মেছো বিড়াল হত্যা করেন। এই কাজে মিন্টু (৩৫) ও মো. সাইফুল ইসলাম (৪৫) সহযোগিতা করেন।

হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে। আজ বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দামুড়হুদা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানায় মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলাটি দর্শনা থানা গ্রহণ করে এবং অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

এই কাজে চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য ও পানকৌড়ি সহযোগিতা করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী