যশোরে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

যশোর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ০৮:৩৭আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:৩৭

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মণিরামপুর, কেশবপুর ও শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তিন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে, একজনকে চূড়ান্তভাবে সতর্ক ও আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

রবিবার (২৩ মার্চ) পৃথক পৃথক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এক বিবৃতিতে বলা হয়, মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও চালুয়াটি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের দলীয় পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপর বিবৃতিতে জানানো হয়, একই অপরাধে দুই মাসের জন্য কেশবপুর উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীর সদস্যপদ স্থগিত ও কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলামকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিবার আরেক বিবৃতিতে জানান, গত ১৯ মার্চ বেনাপোল পোর্টে শ্রমিকদের একটি মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলে বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।

এতে আরও জানানো হয়, ওই মিছিল সংগঠনসহ সব বিষয়ে শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। মিছিলের ওই ঘটনায় শহীদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে প্রতীয়মান হয়। সে কারণে তাকে কারণ দর্শানো নোটিশ দিয়ে তা প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

রাতে এই প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি