আলুর দাম নিয়ে তর্ক করায় সবজি দোকানির মারধরে শ্রমিকনেতার মৃত্যু

নড়াইল প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ২১:৫৫ আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২১:৫৫

নড়াইলের লোহাগড়ায় আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার সময় সবজি দোকানির মারধরে এক শ্রমিকনেতার মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মার্চ) বিকালে উপজেলার লক্ষ্মীপাশা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (৫০)। তিনি উপজেলার মহিষাপাড়া গ্রামের মৃত ওলিয়ার ফকিরের ছেলে ও নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত সবজি দোকানি ইদ্রিস শেখকে (৫৮) আটক করেছে পুলিশ। ইদ্রিস একই উপজেলার গোপীনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সোয়া ৪টার দিকে লক্ষ্মীপাশা বাজারে আলু কিনতে যান মামুন। বাজারের সবজি বিক্রেতা ইদ্রিসের দোকানে গিয়ে আলুর কেজি কত জানতে চাইলে ২৫ টাকা বলেন ইদ্রিস। অন্য দোকানে ২০ টাকা আপনার দোকানে কেন ২৫ এ নিয়ে ইদ্রিসের সঙ্গে মামুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিস ক্ষিপ্ত হয়ে মামুনকে মারধর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘আলু কেনা নিয়ে তর্কবিতর্কের সময় মামুনকে আঘাত করেন দোকানি ইদ্রিস। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইদ্রিসকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক