আতশবাজি ফোটাতে নিষেধ করায় দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত 

যশোর প্রতিনিধি 
৩১ মার্চ ২০২৫, ২৩:৩০আপডেট : ৩১ মার্চ ২০২৫, ২৩:৩০

যশোরে আতশবাজি ফোটাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই দল তরুণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জনকে ছুরিকাঘাত করা হয়েছে। এর মধ্যে অনিক (২২) নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছুরিকাঘাতে আহত অন্যরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর বিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনিক ওই এলাকার হৃদয় হাসানের ছেলে। আহতরা হলেন- একই এলাকার বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), রিপনের ছেলে আপন (১৭), লুৎফর মোল্লার ছেলে রিপন (৪০) এবং সাইদ হোসেনের ছেলে শামীম হোসেন ১৭)। এর মধ্যে অনিককে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে আতশবাজি ফোটাতে নিষেধ করাকে কেন্দ্র করে ওই এলাকার দুই দল তরুণ বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ছুরি নিয়ে পরস্পরের ওপর চড়াও হন। এতে অন্তত পাঁচ জন গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে নিলে একজনের মৃত্যু হয়। অন্যরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদ উপলক্ষে একপক্ষ আতশবাজি ফোটাচ্ছিল। অন্যপক্ষ নিষেধ করায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজন নিহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি