ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৫, ২৩:৩৭আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম মো. আনারুল ইসলাম (৪৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলী ছেলে। বুধবার (২ এপ্রিল) বেলা ২টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের সুরেশ পাল ওরফে সুরেশ খোড়ার ছেলে লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আনারুল ইসলাম স্যালো মেশিন মালিক লক্ষণ পালের স্যালো মেশিন থেকে পানি নিয়ে ধুলিহর সানাপাড়া এলাকায় ৮ কাঠা জমিতে বোরো ধান চাষ করেছেন। দুই-তিন দিন আগে থেকে তার জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বুধবার বেলা দেড়টার দিকে আনারুল ইসলাম জমিতে গিয়ে লক্ষণ পালের কাছে তার জমিতে পানি দেওয়া বন্ধ করেছে কেন জানতে চান।

বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে লক্ষণ পাল তার হাতে থাকা কাঁচি দিয়ে আনারুল ইসলামের বাম চোখে আঘাত করে। একই সঙ্গে লক্ষণ পাল, তার ছেলে জয় পাল ও স্ত্রী নমিতা পাল মিলে ইসলামকে পিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম বলেন, ‌জিজ্ঞাসাবাদের জন্য লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী