বাগেরহাটে বহুতল ভবনে আগুন, পাঁচতলা থেকে পড়ে নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৯ আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:০০

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চিতলমারী উপজেলা সদর বাজারের এই বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকাজে অংশ নিয়ে অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টায় বহুতল ওই ভবনের নিচতলায় গার্মেন্টসের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া ও আইএফআইসি ব্যাংকের শাখা, একটি ক্লিনিক, বিভিন্ন কোম্পানির শোরুম ও ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে। পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারীর মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হওয়া কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শাহাবুদ্দিন জানান, নিচতলার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। এখনও অনেক ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক