সীমান্তে ২৩ লাখ টাকার হিরার নাকফুল ফেলে পালালো চোরাকারবারি

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৪:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪:৪২

সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের হিরার নাকফুল ফেলে পালিয়েছে এক চোরাকারবারি। সোমবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে হিরার অলংকার পাচার হবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমানা পিলার ২/৬-এস থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়।

বিজিবির এই কর্মকর্তা জানান, পরে ফেলে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ৯০টি হিরার নাকফুল উদ্ধার করেন, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার অলংকার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান