ডান পায়ের পর এবার ডান হাতের কবজি হারালেন বিএনপি নেতা

নড়াইল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৮:১৫ আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৮:১৫

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম ওরফে মিরাজ ফকির (৫৩) সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে ডান হাতের কবজি হারিয়েছেন। এ ছাড়া তার  শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে সারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিরাজ ফকির সারুলিয়া গ্রামের আলম ফকিরের ছেলে। এ সময় ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।

প্রায় ১১ বছর আগে মিরাজ ফকিরের ডান পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছিল প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। সারুলিয়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই এ প্রতিনিধিকে জানিয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। হামলার ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক