কুয়েটে শিক্ষার্থীদের ৪০ ঘণ্টা অনশন, ছয় জন অসুস্থ

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের একদফা দাবিতে টানা ৪০ ঘণ্টা অনশন চলছে। প্রথমে ৩২ শিক্ষার্থী অনশনে অংশ নিলেও ৪০ ঘণ্টা পর সেখানে রয়েছেন ২৬ জন। বাকি ছয় জনই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুই জন কুয়েট মেডিক্যাল সেন্টারে ও একজন খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, বুধবার (২৩ এপ্রিল) সকালে সাইফুল নামে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে কুয়েট মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সেন্টারে দুই জন চিকিৎসা নিচ্ছেন। এখান থেকে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর গুরুতর হওয়ায় একজনকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (২১ এপ্রিল) বিকাল পৌনে ৪টা থেকে আমরণ অনশন শুরু করেছেন কুয়েটের ৩২ শিক্ষার্থী।

এদিকে, বিশ্ববিদ্যালয়টির রোকেয়া হলের তালা ভেঙে হলে প্রবেশ করলেন ছাত্রীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীরা রোকেয়া হলের তালা ভাঙেন। এ সময় বেশ কয়েকজন ছাত্র তাদের তালা ভাঙতে সহায়তা করেন।

রোকেয়া হলের সামনে অবস্থানকারী শিক্ষার্থীরা বলেন, এখন আমরা ১০/১৫ জন এসেছি। আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে। তারাও ২/১ দিনের মধ্যে হলে প্রবেশ করবে।

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হলও তালাবদ্ধ ছিল। সর্বশেষ সেটিরও তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী