হত্যা মামলার আসামি রিপনুল গ্রেফতারের খবরে চুয়াডাঙ্গায় মিষ্টি বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৮:৩৯আপডেট : ০৪ জুন ২০২৫, ১৫:০৯

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে অবৈধ অর্থের জোগান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি রিপনুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৮ মে) সন্ধ্যায় ঢাকার তাঁতীবাজারে তার গহনার কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ খবরে বুধবার রাতেই চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে মিষ্টি বিতরণ করেন স্থানীয় লোকজন। তাদের অভিযোগ, রিপন মাদক, জুয়া ও অস্ত্র কারবারেও জড়িত ছিলেন। অনেক তরুণ তার কারণে বিপথে গেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা রিপনুলের বিরুদ্ধে পল্টন থানায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত দায়ের করা চারটি মামলায় হত্যা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সংঘবদ্ধ সহিংসতার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, রিপনুল হাসান স্বর্ণ চোরাচালানের মাধ্যমে কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকায় তার গহনা কারখানা ও জুয়েলারি শোরুম রয়েছে। তিনি মোবাইল ব্যাংকিং নগদ ও মোবাইল ফোন কোম্পানি সিম্ফোনির চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার ডিস্ট্রিবিউটরও। প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রচার করে নিজেকে ক্ষমতাধর হিসেবে তুলে ধরতেন তিনি।

এদিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিবৃতিতে রিপনের গ্রেফতারকে হয়রানিমূলক বলে উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে চুয়াডাঙ্গার স্থানীয়রা জানিয়েছেন এখানে তার পক্ষে কোনো দোকান বন্ধ থাকবে না।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের