রাতে সীমান্তে আলো বন্ধ করে ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

হিলি প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ১৫:৪৭ আপডেট : ১৩ জুন ২০২৫, ১৫:৪৭

দিনাজপুরে বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশু, পুরুষসহ একই পরিবারের ১৪ জনসহ সর্বমোট ১৫ জনকে ভারত থেকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পার করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঠেলে দেওয়া সবাই বাংলাদেশি নাগরিক বলে দাবি তাদের।

শুক্রবার (১৩ জুন) ভোরে আড়াইটার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৯৫ মেইন পিলারের ১নং সাবপিলার এলাকা দিয়ে তাদের ভারত থেকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। এর মধ্যে ৯ জন শিশু, তিন জন নারী ও তিন জন পুরুষ রয়েছে।

তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতল পাটি পেরল এলাকায়।

বিজিবির হাতে আটক আকাশ মোল্লা জানিয়েছেন, তারা গত বছরের ৭ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাইয়ে যান। এরপর থেকেই মুম্বাই শহরে দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করেছেন। ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করায় চলতি মাসের ৭ তারিখে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখানে কয়েকদিন অবস্থান করার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের হেলিকপ্টারযোগে শিলিগুড়ি নিয়ে আসে। গতকাল সন্ধ্যার দিকে ভারতের রায়গঞ্জ গুলশি বিএসএফ ক্যাম্পে তাদের গাড়িতে করে নিয়ে আসে। পরে রাত আড়াইটার দিকে সীমান্তের বিদ্যুতের আলো বন্ধ করে দিয়ে বাংলাদেশ ঠেলে পাঠানো হয়।

বিজিবির অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্তের অচিন্তপুর এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। এ সময় বিজিবি সদস্যরা সেখানে ওতপেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জন ব্যক্তিকে আসতে দেখেন তারা। এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। এর মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী ও ৯ জন শিশু রয়েছেন।

তিনি জানান, আটকরা এক বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কাজের উদ্দেশে যায়। এর পর আজ ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। তাদের নাম পরিচয় নিশ্চিতের পরে বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম