সাগর উত্তাল, নিরাপদ আশ্রয় নিলো মাছ ধরার শত শত ট্রলার

আবুল হাসান, মোংলা
০৮ জুলাই ২০২৫, ১৩:২৯আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৩:২৯

সুন্দরবন উপকূলে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। সুন্দরবন সংলগ্ন সমুদ্রে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ায় সেখানে অবস্থান করতে না পেরে মঙ্গলবার (৮ জুলাই) ভোর থেকে সুন্দরবনের কটকা-কচিখালী, সুপতি, দুবলাসহ বাগেরহাটের শরণখোলা, রাজৈর, মোংলাসহ সুন্দরবনের উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত মাছধরা ট্রলার।

এই অবস্থায় সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় মোংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।

এদিকে মঙ্গলবার (৮ জুলাই) ভোর থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত ছয়টি জাহাজে পণ্য ওঠানামার কিছুটা ব্যাহত হয়েছে বলে নিশ্চিত করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

এদিকে পূর্ব সুন্দরবনের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় বঙ্গোপসাগরে টিকতে না পেরে ভোর থেকে কয়েক শত ফিশিং ট্রলার সুন্দরবনের কটকা-কচিখালী, সুপতি, দুবলার বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।

সুন্দরবনে গত ১ জুন থেকে পর্যটকসহ বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ সময়ে এই দুর্যোগের সময়ে ফিশিং ট্রলারগুলো সুন্দরবনে আশ্রয় নিলেও তাদের ওপর বন বিভাগের নজরদারি রয়েছে। দুর্যোগকালে আশ্রয় নিয়ে সুন্দরবনের নদী খালে মাছ শিকার করলে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। 

মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ হারুন আর রশিদ জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকায় অন্য বন্দরের মতো মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান