বিচার-সংস্কার বাস্তবায়নে প্রয়োজনে আরেকবার গণঅভ্যুত্থান হবে: হাসনাত আব্দুল্লাহ

যশোর প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১৪:০৫আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৪:০৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘কোনও কোনও রাজনীতিক ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন। কয়দিন পর তারা জুলাই গণঅভ্যুত্থানকেও মব বলবে। শুধু আওয়ামী লীগের ভোটের আশায় এ সমস্ত কথাবার্তা বলা হচ্ছে।’

তিনি বলেন, ‘কেউ কেউ এনসিপিকে নির্বাচনবিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনও নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।’

শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।

সভায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগকে এখনও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সম্মান দেওয়ার দাবিতে বহুবার বলা হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

নেতারা তাদের বক্তব্যে আশ্বাস দেন, এনসিপি আগামী জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ প্রকাশ করবে এবং শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদার আওতায় আনতে কাজ করবে।

এ সময় এনসিপি নেতারা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ স্থান দিতে হবে এবং শহীদ পরিবারগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

সভায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ‘চলতি বছর বিভিন্ন জেলায় গণশুনানি ও সফরের মাধ্যমে শহীদদের পরিবারগুলোর অবস্থা নথিভুক্ত করা হবে।’

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টায় যশোর শহরে পদযাত্রা ও যশোর কেন্দ্রীয় ঈদগাহের পাশে পথসভার কর্মসূচি রয়েছে এনসিপির।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের