স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে বোন খুন

যশোর প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ১৩:৪৯ আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩:৪৯

স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বোন শারমীন (৩৫)। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে যশোর সদরের সুজলপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শারমীনের স্বামীর নাম শিমুল হোসেন, তিনি পেশায় রিকশাচালক। তারা সুজলপুর গ্রামে জনৈক শাহারুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

নিহতের স্বামী শিমুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তার স্ত্রী শারমীন বড় ভাই খোকন মোল্লার স্ত্রীর কাছে দুই হাজার টাকা পেতো। আজ সকালে টাকা চাইতে গেলে ভাবির সঙ্গে তার স্ত্রীর কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। ওই সময় খোকনের মেয়ে মিম্মি সেখানে গেলে তাকে সরিয়ে দেন শিমুল। এরপর মেয়েটি ঘরে থাকা তার বাবা খোকনকে জানায়, তাকে মেরেছে ফুফা (শিমুল)। তখন খোকন মোল্লা ঘর থেকে একটি হাঁসুয়া (ধারালো অস্ত্র) এনে শিমুলকে মারতে উদ্যত হন। আর ঠেকাতে গিয়ে ঘাড়ের বাম পাশে আঘাতপ্রাপ্ত হন শারমীন। এতে তিনি লুটিয়ে পড়েন।

পরে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে শারমীনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তিনি মারা যান।’ অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে তার ধারণা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাওনা টাকা নিয়ে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে আটকের চেষ্টা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না  
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
সর্বশেষ খবর
শুরুতেই নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
শুরুতেই নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি
হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে