শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করা ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১৪:৫২আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৪:৫২

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা মুকুল হোসেন গ্রামে আলোচনা সভার আয়োজন করেন। এ উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনও ছিল। সেখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অন্যরা পালিয়ে যান।

স্থানীয়রা আরও জানায়, মুকুল যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী এবং সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীরা বৈঠক করছে। পরে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেফতার মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে যশোর আদালতে তোলা হবে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি