সাবেক ভাইস চেয়ারম্যানকে রাতে আটক করে থানায় নিয়ে গেলো কয়েকজন ব্যক্তি

যশোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ২১:১০ আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২১:৩৮

যশোরের কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ১০-১২ জন ব্যক্তি।

শুক্রবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সাহাপাড়ায় খ্রিষ্টান মিশনারির এলাকার একটি দোকান থেকে তাকে আটক করা হয়। শনিবার (২৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

এর আগে পলাশ কুমার মল্লিকের বাড়ির দেয়ালে কে বা কারা ‘১০ লাখ টাকা চাই, আসবো বাঁচতে পারবা না’ লেখা সংবলিত একটি পোস্টার টানিয়ে দিয়ে যায়।

তবে পুলিশ বলছে তার কাছে চাঁদা দাবি কিংবা মারধরের বিষয় ঠিক নয়। স্থানীয় লোকজন শুক্রবার রাতে তাকে ধরে পুলিশে খবর দেয়। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পলাশ কুমার মল্লিকের শ্বশুর সুভাষ চন্দ্র মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জামাতা গতকাল রাতে একটি চায়ের দোকানে বসে গল্প করছিল। এ সময় ১০-১২ জন লোক চড়-থাপ্পড় দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বিষয়টি শুনে আমি স্থানীয় দুই বিএনপি নেতাকে জানাই। এরপর বিষয়টি স্থানীয় আর্মি ক্যাম্পে জানানোর জন্য বের হলে থানা থেকে কল আসে। পুলিশ জানায়, জামাতাকে থানায় দিয়ে গেছে ওসব ব্যক্তি।’

কাউকে কোনও টাকা-পয়সা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। যদিও আমার জামাতার নামে কোনও মামলা ছিল না।’

জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয় লোকজন সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ কুমারকে গতকাল রাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় তারা নিজেরাই পলাশকে থানায় দিয়ে যায়। তবে তাকে মারধর করা হয়নি। পলাশ নিজেও তাই বলেছেন। মারধর করা হলে অবশ্যই প্রাথমিক চিকিৎসার দরকার হতো। তার বাড়ির দেয়ালে কেউ কিছু লিখে রেখে গেছে কিনা, তা আমাদের জানাননি পলাশ। তার মোটরসাইকেলের চাবি আমাদের দেওয়া হয়েছিল। পরে সেটি তার শ্বশুরের কাছে হস্তান্তর করেছি আমরা। শনিবার দুপুর ১২টার দিকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক