যশোরে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান

যশোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৪:৩৪ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৪:৩৪

যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সকল সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় এই দাবিতে যশোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হয় দলের পক্ষ থেকে।

এ সময় সংসদীয় আসনটির বিপুলসংখ্যক সাধারণ ভোটারও উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

ঘেরাও চলাকালে নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে তখন একটি চক্র নির্বাচনি প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র দেশকে আবারও অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। সুকৃতি কুমার মণ্ডল নামে এক ব্যক্তি চক্রের দোসর হিসেবে যশোরের আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্রমূলক একটি আবেদন করেছেন।’

নেতৃবৃন্দ বলেন, ‘অবাক করার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হয়েছে। যা গ্রহণযোগ্য নয়।’

তারা আরও বলেন, ‘এই চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনি সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনও প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।’

কর্মসূচি চলাকালে যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অনুযায়ী সরকারঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক