অস্ত্র-গোলাবারুদসহ যুবদলের সাবেক নেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

অস্ত্র ও গোলাবারুদসহ খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে লবণচরা থানার ৩১ নম্বর ওয়ার্ড হাজী মালেক কবরস্থান সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার ঘর থেকে একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার কামরুজ্জামান টুকু ওই এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে ও ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী টুকুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে একটি একনলা বন্দুক, নয় রাউন্ড গুলি এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। রাতেই তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে অসুস্থবোধ করলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। ‍অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী