পশুর নদে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

মোংলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ১৬:২১আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৬:২১

বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বনবিভাগ ও স্থানীয় লোকজন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বোটটি  উল্টে যায়। তারা কয়েকজন সাঁতরে কূলে ওঠেন, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন।

পশুর নদে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

কিন্তু নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। তার সন্ধানে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে বনবিভাগ।

এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজ (নৌবাহিনীর জাহাজ) আসায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে। তিনি ঢাকার উত্তরাতে থাকেন। তার মূল বাড়ি বরিশালে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী