খুলনায় যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৫আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৫

খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও সাচিবুনিয়া বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উভয় স্থানে এই ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লবনচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে রাত ৮ টার দিকে ৪০/৫০ জন ঝটিকা মশাল মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে।

একই সময় মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৮/১০ জন রাতে ফেরীঘাটের মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগিতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে।”

জানা গেছে, ১৩ নভেম্বরকে কেন্দ্রকে মহানগরীতে পুলিশ ব্যাপক নিরাপত্তা নিয়েছে। এর আগে নগরীতে পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “১৩ নভেম্বর নিরাপত্তায় মাঠে থাকবে ইউনিফর্ম পারা পুলিশ, সিটিএসবি এবং সঙ্গে  থাকবে সাদা পোশাকের পুলিশ। মোবাইল টিম এবং চেকপোষ্ট বাড়ানো হয়েছে।”

/এম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান