মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে আগুন

মেহেরপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ১৮:৩৩আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২০:২৭

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের দোতলার একটি কক্ষে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাসভবনে থাকা পুলিশ সদস্যরা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই কক্ষে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। 

এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম চলছে। ধারণা করছি, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।’

আগুন লাগার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, ‘ঘটনার সময় পুলিশ সুপার অফিসে ছিলেন। ওই সময় বাসভবনে কেউ না থাকায় কারও ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে ওই কক্ষের বেশিরভাগ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের