শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের প্রথম জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ২০:৩৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০:৩৭

ডেভিস কাপ টেনিসে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভিয়েতনামের ফান থিয়েতে চলমান ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ প্রতিযোগিতায় বৃহস্পতিবার এই কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে এককের দুই লড়াই জিতেই বাহরাইনের বিপক্ষে জয় নিশ্চিত করে দলটি।

দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন ০-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান বাহরাইনের আহমেদ আলসায়েদকে। প্রথম সেটে হেরে পিছিয়ে পড়লেও পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন কাব্য।

দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরারও ছিলেন দুর্দান্ত। বাহরাইনের রুশিকেশ সোনাওয়ানেকে ৭-৬(১), ৬-৪ গেমে হারিয়ে সরাসরি সেটে জয় পান তিনি। তাতেই দ্বৈত ম্যাচের আগেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

দিনের শেষ দ্বৈত ম্যাচে অবশ্য জারিফ আবরার ও কাব্য গায়েন জুটি ৫-৭, ৬-৪, ৪-৬ গেমে হেরে যান বাহরাইনের হাশিম আলতুবলি ও রুশিকেশ সোনাওয়ানে জুটির কাছে। তবে তাতে বাংলাদেশের সামগ্রিক জয়ে কোনো প্রভাব পড়েনি।

র‍্যাঙ্কিংয়ের ব্যবধান বিবেচনায় এই জয় বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ডেভিস কাপ নেশনস র‍্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮তম, বাংলাদেশের ১৪৮তম। অর্থাৎ র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা দলকে হারিয়েছে বাংলাদেশ।

আসরের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে পেল প্রথম জয়।

প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ দলে রয়েছেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের সঙ্গে আছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. শাফিন আহমেদ।

প্রতিযোগিতার ১৪ নভেম্বরের প্লে-অফে চার গ্রুপের সেরা চার দল খেলবে। সেখান থেকে জয়ী দুই দল ২০২৭ সালের ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৪-এ উন্নীত হবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের প্রথম জয়
শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের প্রথম জয়
প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
সাইফের প্রথম ফিটনেস ভিডিও প্রকাশ, স্বামীর যোগাভ্যাসে উচ্ছ্বসিত কারিনা
সাইফের প্রথম ফিটনেস ভিডিও প্রকাশ, স্বামীর যোগাভ্যাসে উচ্ছ্বসিত কারিনা
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি