থ্রি-হুইলার ও বিআরটিসি বাস বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে ধর্মঘটের হুমকি

খুলনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৫, ২০:১৫আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২০:১৫

মহাসড়কে বিআরটিসি বাস ও অনুমোদনহীন থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮টি প্রধান রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন মালিকরা। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ২ ডিসেম্বর থেকে এ ধর্মঘট শুরু হবে।

রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের ৯টি পরিবহন মালিক সমিতির নেতারা এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে অনুমোদনহীন বিআরটিসি ও ইজারা দেওয়া বিআরটিসি বাস মহাসড়কে চলাচল করায় বেসরকারি পরিবহন মালিকরা ক্ষতির শিকার হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘উচ্চ আদালত মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল নিষিদ্ধ করলেও সেগুলো অবাধে চলছে। আমরা এ বিষয়ে জেলা প্রশাসন, বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি, কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এটিই আমাদের শেষ হুঁশিয়ারি। ১ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।’

মালিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সব ধরনের অনুমোদনহীন ও ইজারা দেওয়া বিআরটিসি বাস চলাচল বন্ধ করা, জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার রাখার নিয়ম কার্যকর করে মহাসড়কের ওপর স্থাপিত সব কাউন্টার অপসারণ করা, দূরপাল্লার বাসে স্থানীয় যাত্রী ওঠা-নামা বন্ধ করা এবং নসিমন, করিমন, মাহিন্দ্র ও অটোরিকশার মতো অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাগেরহাট আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফকির, বাগেরহাট-রূপসা আন্তজেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান এবং আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাবুসহ বিভিন্ন সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী