সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

সাতক্ষীরা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১১:৪৯আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১১:৪৯

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় আট ভরি স্বর্ণালংকারসহ নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে শহরের কাটিয়া আনন্দপাড়ার মৃত দুলাল অধিকারীর ছেলে কম্পিউটার ব্যবসায়ী সুকুমার অধিকারীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ব্যবসায়ী সুকুমার অধিকারী জানান, একদল ডাকাত রাত ২টার দিকে জানালার গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তাকে বেঁধে ফেলে। এতে তার মা শেফালি অধিকারী বাধা দিলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে আট ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমাসদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম