এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি 
১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯

যশোর সরকারি এমএম কলেজের আসাদ হলের মধ্যে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। কোচিং সেন্টারে পরীক্ষার খাতা দেখে লেখাকে কেন্দ্র করে মিকাইলসহ অজ্ঞাত ৪-৫ জন তাকে হোস্টেলের মধ্যে কুপিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ছাত্র।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহীদ আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

হাসপাতালে আহত রবিউল জানান, গত মাসের শেষের দিকে কোচিং সেন্টারে পরীক্ষার খাতা দেখে লিখছিল মিকাইল। বিষয়টি স্যার দেখে ফেলায় মিকাইল তাকে অভিযুক্ত করে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে মিকাইলের সঙ্গে রবিউলের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যার পর মিকাইলসহ কয়েকজন হোস্টেলে ঢুকে স্টিলের লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহত রবিউলের মাথার পেছনে দা দিয়ে কোপের ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনা জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী