পিস্তল ও ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী ‘গোল্ডেন’ সাব্বিরকে আটক

যশোর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭

যশোরে আলোচিত সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি চারতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

এ সময় সেখান থেকে থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১৫টি ককটেল উদ্ধার করেন তারা। আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি।

র‌্যাব জানায়, গোল্ডেন সাব্বির দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ফ্ল্যাটে ঢুকে তাকে আটক করে। এ সময় রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানান, গোল্ডেন সাব্বির দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগে ২০২০ সালেও তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়েছিল।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, র‌্যাব আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী