মোটরসাইকেল চালাচ্ছিল সপ্তম শ্রেণির ছাত্র, নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১০

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমতের ছেলে রহমত (১৪) ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)।

এ ঘটনায় সাইফ আলী (১৪) নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। হতাহতরা স্থানীয় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। মোটরসাইকলেটিও চালাচ্ছিল সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাড়ি থেকে তিন জন পালসার মোটরসাইকেল করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট শেষ করে দৌলতখালী মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগর রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কারেন্টের পোলের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন।  সাইফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, প্রাইভেট শেষ করে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কারেন্টের পোলের সঙ্গে ধাক্কা দেয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক