স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৬

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ১৬ বছর বয়সী এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি হামলাকারীকে অনুসরণ করে ভেতরে ঢুকে তাকে গুলি করে হত্যা করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বেন্ড পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানান, গোলাগুলির খবর প্রথম পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সন্দেহভাজন হামলাকারীকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি জানান, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ এবং ১১ বছর। এ ঘটনায় ৭ বছর বয়সী আরেকটি শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক আহত হয়েছেন, যাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ মুখপাত্র শেইলা মিলার জানান, দুপুর ১টার ঠিক আগে প্রথম ৯১১ জরুরি নম্বর থেকে ফোন আসে। ‘সিলেভার রেল এলিমেন্টারি’ স্কুলের বাইরে একটি গাড়িতে থাকা এক ব্যক্তি জানান, লম্বা বন্দুক বা লং গান হাতে এক ব্যক্তি তার ওপর গুলি চালিয়েছে। এরপর স্কুলের ভেতর থেকেও একাধিক ৯১১ কল আসে এবং খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা হিসেবে চিহ্নিত ওই হামলাকারী দরজার তালা লক্ষ্য করে গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। পুলিশ পৌঁছানোর পরপরই এক নাগরিক তাকে অনুসরণ করে ভেতরে ঢুকে গুলি ছুড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই স্কুলের কাউকে চিনতো কিনা বা সেখানে আগে পড়াশোনা করেছিল কিনা তা তারা এখনও নিশ্চিত হতে পারেনি।

অরেগন শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, পোর্টল্যান্ড থেকে প্রায় ১২৫ মাইল বা ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন্ডের এই স্কুলে গত বছর পর্যন্ত ৪৫৯ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।

মরুভূমি পরিবেষ্টিত এই উচ্চভূমি শহরটি গত তিন দশকে দ্রুত জনসংখ্যা বৃদ্ধিতে প্রসারিত হয়েছে এবং এটি মাউন্ট ব্যাচেলরের কাছের একটি পর্যটন ও আউটডোর বিনোদন কেন্দ্র।

এ ঘটনার পর বেন্ড-লা পাইন ডিস্ট্রিক্টের সব ৩২টি স্কুলে শুক্রবারের সমস্ত ক্লাস, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম বাতিল করা হয়েছে।

তদন্তের বিষয়ে তথ্য পাওয়া এক আইন প্রয়োগকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে জানিয়েছেন, হামলাকারী যে পাম্প-অ্যাকশন শটগানটি ব্যবহার করেছিল তা তার মা কিনেছিলেন।

এক সংবাদ সম্মেলনে অরেগনের গভর্নর টিনা কোটেক বলেন, এই ঘটনায় তার হৃদয় ‘একেবারে ভেঙে গেছে’। পাশাপাশি তিনি সেই সাধারণ নাগরিককে ধন্যবাদ জানান যিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে হামলাকারীকে রুখে দিয়েছেন।

গভর্নর বলেন, যিনি বীরত্বের সাথে হস্তক্ষেপ করে আরও মানুষের প্রাণহানি রোধ করেছেন, আপনার এই পদক্ষেপ মানসিক দিক থেকে অত্যন্ত ভারী এক বোঝা বহন করে। আমি চাই আপনি জানুন যে আমার সমবেদনা আপনার সাথেও রয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ফিরতে দেরি হবে’, এটাই ছিল স্ত্রীর সঙ্গে শেষ কথা
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা ‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ফিরতে দেরি হবে’, এটাই ছিল স্ত্রীর সঙ্গে শেষ কথা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা