এক বন্দর দিয়ে ৩৫ দিনে ভারত থেকে এলো ২১ হাজার টন চাল

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩

সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে চালের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি খাদ্য মজুত বাড়াতে চাল আমদানিতে জোর দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ব্যাপকহারে চাল আমদানি হচ্ছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৩৫ দিনে ভোমরা স্থলবন্দর দিয়ে মোট ২১ হাজার ৭২৪ মেট্রিক টন চাল দেশে এসেছে। ভোমরা কাস্টমস হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা দ্রুততার সঙ্গে ভারত থেকে চাল আমদানি শুরু করেন। মূলত বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতেই সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানি করা চালের মধ্যে স্বল্প ও মাঝারি মানের আতপ ও সিদ্ধ চাল রয়েছে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতে সরবরাহ করা হচ্ছে।

ভোমরা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোস্তফা কামাল জানান, খাদ্য অধিদফতর থেকে নতুন করে লক্ষাধিক মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশের অন্য স্থল ও সমুদ্রবন্দরের পাশাপাশি ভোমরা দিয়েও বড় পরিসরে চাল আসছে। আমদানি করা পণ্য দ্রুত খালাস নিশ্চিত করতে কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করছে।

ব্যবসায়ীরা বলছেন, ভৌগোলিক অবস্থান, ভারত সীমান্তের নিকটবর্তী ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে ভোমরা স্থলবন্দর আমদানিকারকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ভোমরা এখন একটি পূর্ণাঙ্গ কাস্টমস হাউস। এখানে পণ্য খালাসে সময় কম লাগে এবং সার্বিক ব্যবসায়িক পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত। এ কারণে অন্য বন্দরের তুলনায় ব্যবসায়ীরা এখান দিয়ে চাল আমদানিতে বেশি আগ্রহ দেখাচ্ছেন।

ভোমরা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা মনে করছেন, এই বিপুল পরিমাণ চাল বাজারে পৌঁছালে খুচরা বাজারে দামের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে নিয়মিত আমদানি অব্যাহত থাকলে খাদ্য নিরাপত্তা জোরদার হবে এবং জাতীয় অর্থনীতিতেও ভোমরা স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি