পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা

খুলনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫০ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।

দিঘলিয়া থানার ওসি শাহ আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল মুরাদের ওপর হামলা চালায়। এ সময় মুরাদ আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নেন।  দুর্বৃত্তরা সেই দোকানে ঢুকে ছুরি দিয়ে দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়। এরপর স্থানীয় লোকজন মুরাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

তারা আরও জানান, সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা