যশোরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

যশোর প্রতিনিধি 
০৩ মার্চ ২০২৬, ১৭:৪০আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৭:৪০

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তাকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলাম (৪০) তার দূর সম্পর্কের আত্মীয়। তাকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার।

ভুক্তভোগী শিশুর নানি জানান, তার নাতনি যশোর শহরের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২ মার্চ বিকালে হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখাকে পাশবিক নির্যাতন চালায়। রাত ৯টার দিকে নাতনিকে বাড়ি দিয়ে গেলে নির্যাতনের কথা জানায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে অসুস্থ হলে নাতনিকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসায়েন শাফায়েত বলেন, ‌‘ধর্ষণের অভিযোগ নিয়ে আসা শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেদন এলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। বিকালে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ন্যায় বিচার নিশ্চিতে ভুক্তভোগী ও তার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি