বর-কনেসহ ১৪ জনের মৃত্যু: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন 

বাগেরহাট প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ০২:১৫ আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:১৫

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়। 

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন— বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। 

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, কমিটি দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। 

জেলা প্রশাসক আরও জানান, নিহতদের প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া বর ও কনের দাফনের জন্য আরও ৪০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিআরটিএ-এর দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল থেকে নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে আরও সহায়তা প্রদান করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। শুক্রবার জুমার আগে ও পরে পৃথক জানাজা শেষে নিজ নিজ এলাকায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। 

নিহতদের মধ্যে বর আহাদুর রহমান ছাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাকসহ পরিবারের ৯ সদস্যের জানাজা মোংলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় এবং তাদের মোংলা কবরস্থানে দাফন করা হয়েছে। কনে মার্জিয়া আক্তার মিতুসহ তার পরিবারের চার সদস্যকে কয়রা এলাকায় দাফন করা হয়। এছাড়া মাইক্রোবাস চালক নাঈমের দাফন রামপাল উপজেলার নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, এই দুর্ঘটনায় নিহত বর ছাব্বির মোংলায় মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং কনে মিতু স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

 

/এসটি/ 
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, নিহত ৩
হেবরনে হামলায় ইসরায়েলি দুই সেনা নিহত
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
সর্বশেষ খবর
সব্যসাচীর অনুষ্ঠানে ধূসর মেটালিক শাড়িতে নজর কাড়লেন রানি
সব্যসাচীর অনুষ্ঠানে ধূসর মেটালিক শাড়িতে নজর কাড়লেন রানি
পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি 
পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি 
মেয়ের বিচার চাইতে গিয়ে নিজের বিরুদ্ধেই মামলা, যা বললেন রুমি
মেয়ের বিচার চাইতে গিয়ে নিজের বিরুদ্ধেই মামলা, যা বললেন রুমি
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ফাঁদ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ফাঁদ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং