বাগেরহাটে জ্বালানি তেলের সংকট, চালকদের ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ২১:৫৭আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২১:৫৭

বাগেরহাট জেলাজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার অধিকাংশ পাম্পে পেট্রল ও ডিজেল না থাকায় চালকদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে। হঠাৎ করে তেলের সরবরাহ কমে যাওয়ায় পরিবহন খাতসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি তৈরি হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল চালক, অন্যান্য যানবাহনের চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। অনেকেই পাম্পে এসে জানতে পারছেন যে সেখানে পেট্রল বা ডিজেল মজুত নেই। ফলে বাধ্য হয়ে তাদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

তেলের সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে বোতল ও পাত্রে করে পেট্রল বিক্রি হতে দেখা গেছে। যেখানে সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে প্রতি লিটার পেট্রল ১৬০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মোটরসাইকেল চালক ও সাধারণ ভোক্তারা।

মোটরসাইকেল চালকরা বলছেন, সকাল থেকে কয়েকটি পাম্পে ঘুরেও তেল পাননি। বাইরে বোতলে তেল বিক্রি হচ্ছে। কিন্তু দাম অনেক বেশি। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে তাদের।

জ্বালানি তেলের সংকটের কারণে জেলাজুড়ে পরিবহন চলাচল আংশিকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট পরিবহনগুলোর চালকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

এদিকে দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও সাধারণ মানুষ। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

/এএম/ 
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের