যশোরে একজনকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫২আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫২

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল রোডে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, বেশ কিছুদিন ধরে অভয়নগর উপজেলায় ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সোমবার সকালে চলিশিয়া শরিফুল ইসলামের ইজিবাইক চুরি হয়। এ সংক্রান্তে একটি অভিযোগও করেন তিনি। এরইমধ্যে মঙ্গলবার দুপুরে খবর পান। নওয়াপাড়া মডেল স্কুল রোডে ইজিবাইক চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে জনতা।

ওসি আরও জানান, গুরুতর জখম হওয়ায় স্থানীয়রাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু