খামারির ১৪০ টাকার মুরগি বাজারে ২০০

হেদায়েৎ হোসেন, খুলনা
০৮ মে ২০২৬, ০৯:০১ আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:০১

খুলনার বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। তবে খামারে মুরগির দাম বাড়েনি। ব্রয়লার মুরগির কেজি বাজারে ২০০ টাকায় বিক্রি হলেও গত এক সপ্তাহ ধরে খামারে ১৪০-১৪২ টাকায় বিক্রি হচ্ছে। 

খুলনা সিয়া লেয়ার ফার্মের মালিক মনি শঙ্কর বলেন, ‘আমার খামারে ৬০০টি লেয়ার আছে। গরমের কারণে ৪-৫টি মারা গেছে। এখন ৭৫ শতাংশ লেয়ারই ডিম দিচ্ছে। গত এক সপ্তাহ ধরে ডিমের পিস আট টাকায় বিক্রি করছি। উৎপাদন খরচ সাড়ে সাত টাকা। এর আগে এক মাস ধরে সাত টাকায় বিক্রি করেছি। আর লেয়ারের কেজিতে বেড়েছে আগের চেয়ে ১০-১৫ টাকা। তবে ব্রয়লার ১৪২ টাকায় বিক্রি হচ্ছে।’

রায় পোলট্রির মালিক প্রীতিশ কান্তি রায় বলেন, ‘আমার খামারে ৯০০ লেয়ার আছে। গরমের কারণে ১০০ মুরগি একদিনে মারা গেছে। এখন দিনে তিন-চারটি করে মারা যাচ্ছে। এর মধ্যে খাবারের দাম বেড়েছে। তাই ডিম উৎপাদন খরচও বেড়েছে। গত ছয় মাস লোকসান দিয়ে ডিম বিক্রি করতে হয়েছে। এই সপ্তাহ ডিমের দাম বেড়েছে। সেইসঙ্গে লেয়ার মুরগির দামও কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে।’

ফারজানা পোলট্রি খামারের আবদুল মান্নান বলেন, ‘আমার ব্রয়লারের খামার। গরমের কারণে প্রায় তিন কেজি ব্রয়লার মারা গেছে। এতে ব্যাপক লোকসান হয়েছে। এখন খাবারের দাম বেড়েছে। সবমিলিয়ে একটি মুরগি বাচ্চা থেকে বড় করে দুই কেজি সাইজে এনে বিক্রি উপযোগী করতে ৩০০ টাকা খরচ হয়। কিন্তু দাম বাড়েনি। আগের পাইকারি দর ১৪০ টাকা কেজিতে বিক্রি করতে হয়। অথচ খুচরা বাজারে ২০০ টাকা কেজি।’

প্রাণিসম্পদ দফতরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মো. গোলাম হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভাগের ১০ জেলায় লেয়ার মুরগির নিবন্ধিত ৮১০টি খামারসহ মোট খামার রয়েছে ১০ হাজার ৬৮৬টি, ব্রয়লার মুরগির দুই হাজার ২৫১টি নিবন্ধিত খামারসহ মোট খামার ২২ হাজার ১৪২টি ও সোনালি মুরগির ৪৯০টি নিবন্ধিত খামারসহ মোট ছয় হাজার ৫৩৩টি খামার রয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খেলে কি রক্ত বাড়ে?
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ
সর্বশেষ খবর
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পারাজের, তারপর যা ঘটেছিল
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পারাজের, তারপর যা ঘটেছিল
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন