খুলনা বিভাগে চলতি বছর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ০৯:০৪আপডেট : ২৬ জুন ২০২৬, ০৯:০৪

চলতি বছরের শুরু থেকে ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭০২ জন। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৯১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯৪ জন।

খুলনা মেডিক্যাল কলেজ খুমেক খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. আক্তারুজ্জামান জানান, চলতি বছরের শুরু থেকে ২৫ জুন পর্যন্ত এ হাসপাতালে ১১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে ৯১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছে। চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। বর্তমানে এ হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ খুমেক খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, ৫০০ বেডের এ হাসপাতালে রোগী থাকে প্রায় ১৪০০। এতো রোগীর ভিড়ে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট করা হয়নি। মেডিসিন ওয়ার্ডগুলোতেই এক পাশে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বলেন, এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৭০২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনায় ১১৫ জন ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১৩ জন, বাগেরহাটে ২৩৭ জন, সাতক্ষীরায় ৪ জন ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, যশোরে ৭০ জন, ঝিনাইদহে ৪ জন, নড়াইলে ৫৯ জন, কুষ্টিয়ায় ২৮ জন, মেহেরপুরে ২৯ জন। চুয়াডাঙ্গায় কোন ডেঙ্গু শনাক্ত হয়নি। ২৪ জুন নতুন ভর্তি হয়েছে ৩১ জন। এর মধ্যে রয়েছে বাগেরহাটে ২১ জন, যশোরে ৪ জন, নড়াইলে ৪ জন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু
সারা দেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের
সর্বশেষ খবর
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়