যশোরে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ০৯:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ০৯:৩০

যশোর

যশোর সদরের সাতমাইল এলাকার লাউখালী বিরামপুরে শ্মশানের পাশে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ পাওয়া গেছে। তাদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শ্যাম লাল নাথ জানান, স্থানীয়রা লাশদুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত দুই জনের মধ্যে একজনের পরনে সাদা প্যান্ট ও চেক শার্ট এবং আরেকজনের গায়ে কালো প্যান্ট ও চেক শার্ট। তাদের একজনের বয়স আনুমানিক ২৮ বছর ও অন্যজনের ৩৫ বছর। দুইজনকেও মাথায় একাধিক গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, নিহত এই দুই ব্যক্তি আশপাশের এলাকার নন বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ বা আশপাশের অন্য কোনও জায়গা থেকে এনে তাদের মেরে ফেলে রেখে গেছে বলে মনে করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ।

আরও পড়ুন- 

ফুলতলায় দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত

/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
নগদে রেমিট্যান্স এনে স্বর্ণের হার জিতলেন পোশাককর্মী
নগদে রেমিট্যান্স এনে স্বর্ণের হার জিতলেন পোশাককর্মী
রাশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে ইউক্রেন, প্যারেড বাতিল করে টিভিতে পুতিনের দীর্ঘ ভাষণ
রাশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে ইউক্রেন, প্যারেড বাতিল করে টিভিতে পুতিনের দীর্ঘ ভাষণ
বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো সিআইডি
বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো সিআইডি
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ