ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৪

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব দিয়েছে জোটটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ ঘোষণা দিয়েছেন। তবে ইইউর বর্তমান চুক্তিগুলোতে সহযোগী সদস্য হিসেবে কোনও মর্যাদার উল্লেখ নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন’ ভাষণে ভন ডার লিয়েন বলেন, আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় ভাঙন দেখা দেওয়ায় ইউরোপকে নতুন করে অংশীদার ভাবতে হচ্ছে। কানাডার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভন ডার লিয়েন বলেন, আমি আপনাদের সঙ্গে কাজ করে কানাডার জন্য ইইউর প্রথম সহযোগী সদস্য হওয়ার দরজা খুলতে চাই। উৎপাদন, এআই, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। প্রতিরক্ষা শিল্পের সমন্বয় এবং আর্কটিক অঞ্চলকে যৌথ প্রকল্পের আওতায় আনার কথাও বলেন তিনি।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছিলেন, তিনি ইইউর সঙ্গে একটি অনন্য জোট গড়তে চান, তবে সদস্য হতে চান না। আগামীকাল বৃহস্পতিবার স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ভেঙে পড়ার পর কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। এর পর দুই দেশ পাল্টাপাল্টি শুল্কও আরোপ করেছে।

ভন ডার লিয়েন বলেন, কানাডার সঙ্গে এই অংশীদারত্ব ‘অন্য কারও বিরুদ্ধে নয়’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্যভাবে অসন্তুষ্ট না করার বিষয়টিও এতে বিবেচনায় রাখা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
যুদ্ধাপরাধের দায়ে কসোভার সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
সর্বশেষ খবর
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা