প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধ
২১ জুলাই ২০২৬, ০২:৩৪আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১:০০

নড়াইল সদর উপজেলার এক গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটিকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরে না আসায় সন্ধ্যায় স্বজনরা খুঁজতে থাকেন। একপর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম রবির (৩৫) ঘরের মধ্যে কাথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে রবিউল ইসলাম রবির সম্পৃক্ততার কথা নিশ্চিত হওয়া গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এএম/এম/
সম্পর্কিত
প্রতি রাতে ছাত্রদের কক্ষে ডাকতেন, দুজনকে ধর্ষণের কথা স্বীকার করলেন মাদ্রাসাশিক্ষক
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার, কক্ষে যৌন উত্তেজক ওষুধ
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ