ছাত্রশক্তির সভায় কমিটি নিয়ে হট্টগোল

ইবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১৭:১৮আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৭:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় কমিটি গঠনকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় শাখা ছাত্রশক্তির কমিটিতে প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করা ও ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী।

রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হট্টগোলের সময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, দফতর সম্পাদক মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আলোচনা সভায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সভাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। সে সময় ডা. মাহমুদা আলম মিতু বক্তব্য দিচ্ছিলেন।

একপর্যায়ে বাধন বিশ্বাস এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের উদ্দেশে বলেন, ‘ছাত্রবিষয়ক সম্পাদক, আপনার সঙ্গে কথা আছে।’ একইসঙ্গে তারা অনুষ্ঠানে বহিরাগতদের উপস্থিতি, তাদের সামনের সারিতে বসানো এবং নবগঠিত কমিটি নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় মুবাশ্বির আমিন দাবি করেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা প্রকৃত আন্দোলনকারীদের বক্তব্যও শুনতে হবে। পরে আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা হট্টগোলকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এরপর অনুষ্ঠান পুনরায় শুরু হয়।

হট্টগোলে অংশ নেওয়া ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শ বলেন, ‘ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি হলে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করেছিলেন। এছাড়া বর্তমান কমিটিতে প্রকৃত আন্দোলনকারীদের মূল্যায়ন করা হয়নি। এ বিষয়গুলো কেন্দ্রীয় নেতাদের জানাতেই আমরা সেখানে গিয়েছিলাম।’

তিনি আরও অভিযোগ করেন, কমিটির সদস্য সচিবের বিরুদ্ধেও শিক্ষক হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি রয়েছে।

এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রশক্তির ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘বাধনকে আমরা বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়াতে দেখেছি। আজও হয়তো কোনও মহলের ইন্ধনে ছাত্রশক্তির অনুষ্ঠানকে বিতর্কিত করতেই তিনি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছেন।’

এ বিষয়ে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও এনসিপির সদস্য এস এম সুইটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজ সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘সভায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে যারা ক্ষুব্ধ ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের কর্মী। কমিটি নিয়ে অনেক সময় ক্ষোভ তৈরি হয়। আমরা তাদের বক্তব্য শুনেছি এবং বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/আরকে/
সম্পর্কিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
রেল কর্মকর্তা হত্যা: ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
রেল কর্মকর্তা হত্যা: ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
চট্টগ্রামে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন শোরুম
চট্টগ্রামে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন শোরুম
ট্রেজারার নিয়োগ নিয়ে জবিতে শিক্ষক সমিতির কড়া হুঁশিয়ারি
ট্রেজারার নিয়োগ নিয়ে জবিতে শিক্ষক সমিতির কড়া হুঁশিয়ারি
অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস