বিজিবির পোশাক-হ্যান্ডকাফ ও অস্ত্রসহ ‘চিহ্নিত সন্ত্রাসী’ উজ্জ্বল গ্রেফতার

যশোর প্রতিনিধি 
০২ আগস্ট ২০২৬, ১৩:০৪আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৩:০৪

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গ্রেফতার ব্যক্তির নাম উজ্জ্বল (৩৫), তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শহরের ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনের একটি ফ্ল্যাট থেকে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। উদ্ধার হওয়া সরঞ্জামগুলো কীভাবে তার কাছে এলো এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি চলছিল কিনা, সে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, উজ্জ্বলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম ও অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এএম/
সম্পর্কিত
গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
১৭ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি, ধরা পড়লেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
সর্বশেষ খবর
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি 
বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি 
দুই বাংলার কোথাও একটা ঘরও রইলো না: তসলিমা নাসরিন
দুই বাংলার কোথাও একটা ঘরও রইলো না: তসলিমা নাসরিন
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে