জয় বাংলা স্লোগান দিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ১৭:৩০ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭:৩০

কুষ্টিয়া শহরে জয় বাংলা স্লোগান দিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‌‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু। হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ 

এ বিষয়ে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, ‘ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। পতিত সরকারের বেশ কিছু বিপথগামী ছাত্রনেতা এই কাজ করেছে বলে ধারণা করছি। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মতব্বার বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরাসরি আগুন জ্বলতে না দেখলেও আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো অবস্থা সৃষ্টি হয়, তেমন চিহ্ন দেখা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি