যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৮ জন আটক 

যশোর প্রতিনিধি 
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯

যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কেশবপুর শহরে মিছিল বের হয়। পরে আজ শনিবার ভোরে তাদের চিহ্নিত করে আটক করা হয়।
 
আটক হওয়া ৮ জন হলেন, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও আলতাপোল গ্রামের আবদুল গণির ছেলে গোলাম মোস্তফা (৫০), ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও রাজনগর বাকরশী গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে রাজু আহমেদ (৩৫), ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভেরচি গ্রামের নূর আলী সরদারের ছেলে আকবর হোসেন এলিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মজিদপুর গ্রামের নওশের আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম বাবু (৪০), যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মধ্যপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোশাররফ হোসেন (৫২), সদর উপজেলার আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খোলাডাঙ্গা সরদার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান সরদার (৪০), সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খলিল মোল্লার ছেলে তবিবার মোল্যা (৫৫) এবং চাঁচড়া ডালমিল এলাকার মাইনুদ্দিনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন (৪৪)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কেশবপুর টু পাঁজিয়াগামী সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৮ থেকে ১০ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শ্রীগঞ্জ ব্রিজের কাছ থেকে শুরু হয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এরপর শনিবার ভোরে অভিযান পরিচালনা করে পুলিশ। মিছিল ও পরে মিছিলে অংশগ্রহণকারী ৮ জনকে আটক করে হয়। 

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আট জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আটকের পর তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমন্ত স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কোপানোর অভিযোগ, যুবক আটক
ঘুমন্ত স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কোপানোর অভিযোগ, যুবক আটক
সহকর্মীকে হত্যার পর তার পরিবারকে যে বার্তা পাঠালো খুনি দম্পতি
সহকর্মীকে হত্যার পর তার পরিবারকে যে বার্তা পাঠালো খুনি দম্পতি
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
গোপন বৈঠক: জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেফতার ১২ জন ৩ দিনের রিমান্ডে
গোপন বৈঠক: জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেফতার ১২ জন ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার