সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২

সময়মতো মাঠে হাজির বাংলাদেশ। ম্যাচ শুরুর অপেক্ষা। কিন্তু প্রতিপক্ষের দেখা নেই। শেষ পর্যন্ত জানা গেলো, ম্যাচই হচ্ছে না। এশিয়ান গেমসে এমন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। শনিবার চীনের বিপক্ষে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে গিয়েও ফিরে আসতে হয়েছে তাদের।

বৃষ্টির কারণে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে চীনের ম্যাচটি বাতিল হয়েছিল। এরপর দুই দলের প্রস্তুতির জন্য চীনই একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে বাংলাদেশ দল মাঠে পৌঁছালেও চীন দল সেখানে আসেনি।

বাংলাদেশ দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, ‘আমরা সকাল সাড়ে ৭টায় মাঠে পৌঁছাই, ম্যাচ ছিল ৯টায়। মাঠে এসে কিউরেটরের কাছে শুনি যে ম্যাচটি হবে না। কিছুক্ষণ পর জানতে পারি, চীনও আসবে না।’

দুই দলের প্রস্তুতির সুযোগ করে দিতে এই প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি ও বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ জানান, এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) অনুরোধে বাংলাদেশ এই ম্যাচ খেলতে সম্মতি দিয়েছিল। ম্যাচ আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে চীন কেন মাঠে আসেনি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বাংলাদেশ দলের কর্মকর্তারাও চীনের অনুপস্থিতির কারণ জানতে পারেননি।

ম্যাচটি না হওয়ায় সকালের সময়টা অবশ্য কাজে লাগিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেই ম্যাচের প্রস্তুতিতেই শনিবারের সকালের সেশনটি কাজে লাগিয়েছে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
সর্বশেষ খবর
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি পোশাক শ্রমিকদের
মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি পোশাক শ্রমিকদের
কুমিল্লায় অপ্রতিম হত্যার ‘ক্লু’ পাওয়া গেছে, একজন হেফাজতে: পুলিশ
কুমিল্লায় অপ্রতিম হত্যার ‘ক্লু’ পাওয়া গেছে, একজন হেফাজতে: পুলিশ
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার