২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নিত হবে: শিল্পমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ১৯:৩৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৯:৩৯

২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের অনেক আগেই দেশ উন্নত দেশে পরিণত হবে। রবিবার (১৭ এপ্রিল)মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশে বর্তমানে মানুষের গড় আয় দেড় হাজার ডলারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে।

শিল্পমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালে যেমন করে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল। তারই ধারবাহিকতায় ২০০৪ সালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বকে শূন্য করার জন্য হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তাই দেশের অগ্রগতি ও উন্নয়নের অভিযাত্রাকে এগিয়ে নিতে সমবেত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার শপথই হোক আজকের অনুষ্ঠনের শপখ।

আরও পড়ুন:

চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রীপুর পৌর কার্যালয় ঘেরাও

এদিকে সভাপতির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুজিবনগরে শপথ নেওয়া সরকার দেশের প্রথম সরকার। কেউ বলে মুজিবনগর সরকার, কেউ বলে অস্থায়ী সরকার, কেউ বা আবার বলেন বিপ্লবী সরকার। এখানে শপথ নেওয়া সরকারই দেশের প্রথম সরকার। ওই সরকারের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল।

বিশেষ অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, পাকিস্তানি তাবেদার বাহিনী রাষ্ট্রকে জঙ্গির রাষ্ট্রে পরিণত করেছিলেন। বাংলাদেশ হয়েছিল ভিক্ষুক ও হতাশার রাষ্ট্র। তারপরেই শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে চলেছে উন্নয়নের দিকে। শেখ হাসিনা জাতিকে আবার আশার আলো দেখিয়েছেন।

জনপ্রশাসনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়াদার প্রমুখ ।

আরও পড়ুন:

সাত খুন ও নূর হোসেনের মামলা পরিচালনাকারী আইনজীবীকে হঠাৎ বদলি

/এআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের