অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বিটিআরসির দ্বিতীয় স্থান অর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৬, ১৪:২৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৪:২৩

সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতিস্বরূপ অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল কর্তৃক ‘ইন্ডিপেন্ডেন্ট পারফরম্যান্স ইভ্যালুয়েশন’ (আইপিই) প্রতিবেদনে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত ৪ অক্টোবর বিটিআরসির মহাপরিচালক মো. মেহেদি-উল-সহিদের হাতে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মহাপরিচালক রহিমা বেগম।

অর্থ বিভাগের মনিটরিং সেল কর্তৃক পরিচালিত স্কিমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাছাইকৃত ৩০টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার মধ্যে ৩.১৭ স্কোর পেয়ে বিটিআরসি দ্বিতীয় স্থান অর্জন করে। অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ‘ইন্ডিপেন্ডেন্ট পারফরম্যান্স ইভ্যালুয়েশন কমিটি’ (আইপিসি) আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, পরিচালন দক্ষতা এবং জনস্বার্থমূলক নীতি বাস্তবায়নের সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন পরিচালনা করে।

বিটিআরসি টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণেও ধারাবাহিকভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় করে আসছে। ২০২৩-২৪ অর্থবছরে ৩,৫৫৫ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটি ৪,৪৩৪ কোটি টাকা আয় করেছে। এ ছাড়া প্রতিষ্ঠার পর থেকে জুন ২০২৫ পর্যন্ত ৭৫,৮৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ৮১,৮৯১ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে।

সংস্থাটির সুশাসন ও সেবা খাতের নানামুখী উদ্যোগ এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। এর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ, এক রেট’ বাস্তবায়ন, তরঙ্গ ব্যবস্থাপনা, টাওয়ারের রেডিয়েশন পরিমাপ, ওয়ান-স্টপ সার্ভিস পরিচালনা, ডিজিটাল নিরাপত্তা উন্নয়ন ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গ্লোবাল স্ট্যান্ডার্ড বজায় রেখে সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।

বিটিআরসি জানায়, এই অর্জন আগামীতেও টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, গ্রাহক সেবার মানোন্নয়ন ও রাজস্ব আহরণে অগ্রণী ভূমিকা পালনে উৎসাহিত করবে।

/এএ/
সম্পর্কিত
ফের ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
কম্পিউটারের কোন ফাইল কতটা স্টোরেজ দখল করছে, দেখবেন যেভাবে
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
সর্বশেষ খবর
কেন কিছু খাবার হঠাৎ ভাইরাল হয়? স্বাদের চেয়ে কি গল্পই বড়
কেন কিছু খাবার হঠাৎ ভাইরাল হয়? স্বাদের চেয়ে কি গল্পই বড়
ইট দিয়ে পিটিয়ে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
ইট দিয়ে পিটিয়ে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার: তথ্য উপদেষ্টা
বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার: তথ্য উপদেষ্টা
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’