সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়া প্রতিনিধি 
১০ অক্টোবর ২০২৬, ১৩:২৫ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৩:২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বিজিবি।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

প্রাথমিক তথ্যানুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি সীমান্তে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

/আইএএম/
সম্পর্কিত
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে ৭ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সর্বশেষ খবর
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
রাকিব-সোহেল রানাদের দায়িত্বে এবারও দেশি কোচ
রাকিব-সোহেল রানাদের দায়িত্বে এবারও দেশি কোচ
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ