খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
২০ অক্টোবর ২০২৬, ১৮:০৪ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৮:০৪

খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের বাগবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনা জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, এটি যুবদলের ঘটনা। এ কারণে জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন তেরখাদায় গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন বলেন, তেরখাদায় রয়েছি। এখানকার পরিস্থিতি শান্ত আছে। পুরো বিষয়টি জেনে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতার কারণে কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা হত্যাকাণ্ড হত্যার হুমকি পেয়ে ছেলে থানায় জিডি করেছিল, বাঁচাতে পারেনি পুলিশ: শাকিলের বাবা
ছাত্রদল নেতা হত্যাকাণ্ড বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী
স্থানীয় বিএনপির সভাপতি পদে দাঁড়ানো যুবদল নেতা কর্মসূচি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’